• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

মুক্তিপণ পেয়েও কলেজছাত্র রিদয়নকে ফেরত দেয়নি অপহরণকারীরা 

দেশ টিভি ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুক্তিপণের টাকা পেয়ে অপহরণকারীরা ৩ দিনেও ফেরত দেয়নি অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী (২৫)কে। এদিকে রিদয়নকে ফিরে পেতে দিশাহারা পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হয়েছে। এ ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর খানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং র‍্যাব-৩ এর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অপহৃত রিদয়ন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছেলে। তিনি বিবিএ পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রাইভেট ফার্মে চাকরি করছিলেন। বর্তমানে রিদয়নের পরিবার রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত স্বজনরা বিভিন্ন হাসপাতাল ও থানায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে পরদিন রোববার ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে রিদয়নের বড় ভাইয়ের ফোনে কল আসে। ফোনকারী ব্যক্তিরা রিদয়নকে অপহরণের কথা জানায় এবং প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য তার সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলের জীবন বাঁচাতে অপহরণ চক্রের চাহিদা অনুযায়ী বিকাশ ও নগদের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠায় পরিবারটি।

প্রথম দফায় বিকাশে ৫ হাজার টাকা পাঠানো হয়। দ্বিতীয় দফায় প্রাণনাশের হুমকি দিয়ে ৩০ মিনিট পর অপর একটি বিকাশ নাম্বারে আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। এরপর তৃতীয় দফায় ঢাকার হাতিরঝিল ২ নম্বর ব্রিজে এসে রিদয়নকে নিয়ে যেতে বলে নগদ নম্বরে আরও ৫ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। সবমিলিয়ে বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে মোট ৪০ হাজার টাকা মুক্তিপণ পেয়েও কলেজছাত্র রিদয়নকে ফেরত দেয়নি অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর খালাতো ভাই ফয়সল মাহমুদ গত রোববার গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, টাকা দেয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই। রিদয়ন আমাদের তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুন

২২ লাখ ৯৫ হাজার টাকার রাজস্ব ফাঁকির সিগারেট জব্দ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপহৃত রিদয়নকে উদ্ধার এবং এই অপহরণ চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অপহরণের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কে

  • মুক্তিপণ
এ সম্পর্কিত আরও খবর
পাবনায় হানি ট্র্যাপে ফেলে অপহরণ, মুক্তিপণ দাবি; নারীসহ গ্রেপ্তার ৩
পাবনায় হানি ট্র্যাপে ফেলে অপহরণ, মুক্তিপণ দাবি; নারীসহ গ্রেপ্তার ৩
মাদ্রাসাছাত্র অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, দুই আসামি গ্রেপ্তার
মাদ্রাসাছাত্র অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, দুই আসামি গ্রেপ্তার
ইতালি যাওয়ার স্বপ্নে লিবিয়ায় জিম্মি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা
ইতালি যাওয়ার স্বপ্নে লিবিয়ায় জিম্মি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা
মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেন না আসাদুল
মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেন না আসাদুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X