দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারে তিন স্থানে অভিযান চালিয়ে ২৭ লাখ ৬৬ হাজার টাকা বাজারমূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এসব সিগারেটে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলায় একযোগে নিবারক অভিযান পরিচালনা করা হয়। তিনটি পৃথক দলের অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত এসব সিগারেট জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের ব্র্যান্ড মার্বেল, উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো।
রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, ফাঁকিকৃত রাজস্ব আদায় ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশনারেট।
কে