দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত বুধবার দিনব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. সোহাগ (৩০), মো. সালমান ভূইয়া ওরফে ফরহাদ (২৬), মিঠু, মো. মুশফিকুর রহমান (২০), মো. আসিফ হোসেন (৩৫), মো. ইফতেখারুল ইসলাম (২২), মো. রোহান (২৩), মনোয়ার হোসেন (১৯), আল-আমিন (১৯), মো. রাসেল (২৮), মো. রনি (৩০), মো. ফাহাদ (৩০), সিরাজুল ইসলাম সুজন (৩২), সাখাওয়াত হোসেন অপু (৩৭), রোমান (২৬) এবং রফিক ওরফে রকি (২৫)।
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এই ১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
/অ