দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে সড়ক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে পরিচালিত অভিযানে এসব আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিএমপি সূত্র জানায়, অভিযানের মধ্যে সর্বাধিক ৭৭০টি মামলা দায়ের করা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪২৩টি, উত্তরা বিভাগে ৪০৬টি, ওয়ারী বিভাগে ৩৯৫টি, মিরপুর বিভাগে ৩৫৭টি, তেজগাঁও বিভাগে ১৭১টি, লালবাগ বিভাগে ১৫৬টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে।
অভিযানকালে মামলা ও ডাম্পিং করা যানবাহনের মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেল রয়েছে।
ঢাকা মহানগর এলাকায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিয়ন্ত্রণে ডিএমপির এই বিশেষ ট্রাফিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
/অ