দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অটোরিকশাচালক সুমন মিয়া। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে এককভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সুমন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে নিহত কিশোরীর ব্যবহৃত আইফোনও। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার একটি ধানখেতের আইলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, ঘটনার আগে নিহত কিশোরীর সঙ্গে শেষবারের মতো যোগাযোগ এবং হত্যাকাণ্ডের আগের ও পরের বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলেছেন তার প্রেমিক রাজু। রোববার (১১ অক্টোবর) তার দেওয়া বয়ানে উঠে এসেছে ঘটনাটির নানা চাঞ্চল্যকর তথ্য।
রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর ভোর ৬টার দিকে কিশোরীটি গাড়ি থেকে নেমে কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছায় এবং রাজু তাকে সেখানে গিয়ে রিসিভ করেন। এরপর তারা মেঘলা নামের একটি রুমে একদিন অবস্থান করেন।
রাজু জানান, একপর্যায়ে কিশোরীর মুঠোফোনে তার বাবা-মায়ের ঘনঘন কল আসতে থাকায় রাজু তাকে বিকেলে চলে যাওয়ার পরামর্শ দেন এবং আইকনিক এক্সপ্রেস কাউন্টার থেকে তার একটি সিঙ্গেল টিকিট কেটে দেন। এর পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গাড়িতে তুলে দেয়া হয়।
প্রেমিকের ভাষ্যমতে, ‘ও কুমিল্লা পর্যন্ত আমার সঙ্গে লাইভ লোকেশনে কথা বলছিল। কুমিল্লা পৌঁছানোর পর ও আমাকে জানায় যে বাড়িতে গিয়ে দেখে মেইন গেট বন্ধ, তাই ঢুকতে পারছে না। ওর বাবার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছিল। আমি তখন তাকে দরজার সামনে বা অন্য কারো ফোন থেকে কল দিতে বলি। কিন্তু ও জানায় যে এক ফ্রেন্ডের বাবার সঙ্গে তার ফ্রেন্ডের বাসায় রাত কাটাবে এবং সকালে বাড়ি যাবে। এই বলে ও লাইন কেটে দেয়।’
রাজু আরও জানান, এরপর তিনি পুনরায় ব্যাক করে কিশোরীকে ভিডিও কল দেন। তখন তাকে সিএনজিতে উঠতে দেখে রাজু বকাবকি করেন এবং সিএনজি থেকে নেমে বাসার সামনে গিয়ে বসে থাকতে বলেন। কিন্তু কিশোরী কল কেটে দিয়ে লাইভ লোকেশন বন্ধ করে দেয় এবং শেষ মেসেজে লেখে-‘তুমি চিন্তা করিও না, আমি আমার এক আঙ্কেলের বাসায় যাচ্ছি। সেখানে থেকে কাল বাসায় চলে যাব।’
রাজু বলেন, ‘এর পরের দিন সকাল ৬টার দিকে যখন ও সিএনজিতে ছিল, তখন আমি ভিডিও কল দিলে ও রিসিভ করে। তখন সিএনজির চালক জিজ্ঞেস করে ও কার সঙ্গে কথা বলছে। ও উত্তর দেয়-‘আমি একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি’। এই বলেই ও কল কেটে দেয়। এরপর থেকেই তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ করতে পারিনি। এর পরের দিন বিকেলে ওর এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে ওকে মেরে ফেলা হয়েছে।’
ছয় মাস ধরে সম্পর্ক ছিল জানিয়ে রাজু বলেন, এর আগে কিশোরীটি বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তার এক বান্ধবীর বাসায় এক দিন অবস্থান করেছিল এবং পরবর্তীতে তার ইচ্ছাতেই তারা কক্সবাজারে দেখা করেছিলেন।
প্রসঙ্গত, বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে ৪ অক্টোবর কুমিল্লা শহরের বাসা থেকে বের হয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার নির্জন এলাকার একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেএম