পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র
পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে এসব গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়।