পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহ ও ডায়েট চার্টে খাদ্যপণ্যের দামে বড় ধরনের গরমিলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাজারদরের তুলনায় ডায়েট চার্টে কয়েকটি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বেশি উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।