দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি, বিস্কুট ও পাউরুটি উৎপাদনের অভিযোগে দুটি বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নৈকাঠি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে আল মদিনা বেকারির মালিক মো. হান্নান আকনকে ২০ হাজার টাকা এবং মক্কা মদিনা বেকারির মালিক মো. জলিল আকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুটি বেকারিতেই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান আকন ও জলিল আকন আপন দুই ভাই। তারা রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার আকনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই