• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

বদরখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক

কক্সবাজার প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ৮৮২টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারীকে ডাকাতদলের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার দুপুরে চকরিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)। তারা সবাই নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে ওসি আরিফুর রহমান বলেন, রোববার রাত ১০টার দিকে মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যান।

পরে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ১১৫টি গুলি, দুটি গুলির খালি খোসা, একটি পরিষ্কার করার রড এবং অস্ত্র ও গুলি তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাছা পাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে শহর বানু নামে ডাকাতদলের আরেক সহযোগীকে আটক করা হয়।

আরিফুর রহমান বলেন, আটক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে ওই বস্তার ভেতর থেকে ৭৬৭টি রাইফেলের গুলি পাওয়া যায়।

আরও পড়ুন

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬

নেত্রকোনায় ৪৫ বছর পর শহীদ মিনারের প্রবেশপথ দখলমুক্ত

সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণঅবস্থান ও প্রতিবাদ মিছিল

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে তথ্য দিয়েছেন। তারা ডাকাতির পাশাপাশি অস্ত্র কেনাবেচা ও ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত বলেও জানিয়েছে পুলিশ।

ওসি আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএস/

  • কক্সবাজার
এ সম্পর্কিত আরও খবর
বাসায় মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ফুটবলারের মৃত্যু
বাসায় মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ফুটবলারের মৃত্যু
মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার
মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার
টেকনাফে বসতঘরে অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টেকনাফে বসতঘরে অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাগরে পড়ে যুবকের মৃত্যু
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাগরে পড়ে যুবকের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X