দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও হাসপাতাল রোড এলাকায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ওষুধের দোকানগুলোতে আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে এ অভিযান চালানো হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ঔষধ প্রশাসন, লক্ষ্মীপুর এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় ঔষধ প্রশাসন, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. অজিউল্লাহ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
যে আই