দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা শাখা। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চর বিরাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাফর ইকবাল (৩১), রুবেল রানা (৪১), রাজন মিয়া (৩২), আরাফ ফাইয়াজ (২১) ও ফাহিম আহমেদ রনি (১৯)। তাঁদের কাছ থেকে পৃথকভাবে ২৫, ১০, ১২, ১০ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ১০০ টাকা।
মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো জানান, গ্রেপ্তার জাফর ইকবালের বিরুদ্ধে আটটি এবং রুবেল রানার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএস/