দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২২) ও বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইকের চালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, সেলফি পরিবহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরিবহনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শিবালয় থানার ওসি আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যে আই