দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার লালমোহন উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রায় এক ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসাসেবাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহনে নিজ বাসভবন থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্পিকার। এ সময় চিকিৎসাধীন রোগী, তাঁদের স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।
স্পিকারকে কাছে পেয়ে রোগী ও তাঁদের স্বজনরা স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স সংকটসহ বিভিন্ন সমস্যার কথাও স্পিকারকে অবহিত করেন কর্তৃপক্ষ।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সকালে স্পিকার হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসক ও নার্স সংকটের বিষয়টি তাঁকে জানানো হলে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে জমে থাকা পানি অপসারণে পৌরসভাকে নির্দেশ দিয়েছেন স্পিকার। পাশাপাশি এসব জায়গায় সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
এমএস/