দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকিতে পুরোনো ইটের স্তূপের নিচ থেকে মেশিনগানের এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জনতা কলেজের মাঠসংলগ্ন এলাকা থেকে গুলিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাঠে খেলতে গিয়ে সৃজনী বিদ্যানিকেতনের কয়েকজন শিক্ষার্থী ইটের স্তূপের কাছে পিতলের মতো একটি বস্তু দেখতে পায়। পরে সেটি গুলি বলে সন্দেহ হলে শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান ও আরমান রহমান আশিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।
খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মো. সেলিম উদ্দিন বলেন, গুলিটি সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্টের সময় কোনোভাবে গুলিটি ওই এলাকায় এসে থাকতে পারে।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
যে আই