দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত আবুল কাসেম ওরফে লেডু মিস্ত্রি (৫৫) মারা গেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কাসেম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকার বাসিন্দা। তিনি উলুচামরী এলাকার মৃত আবুল মঞ্জুরের ছেলে। পেশায় ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার হামজারছড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে ছেলে হারুন অর রশিদের সঙ্গে আবুল কাসেমের বিরোধ বাধে। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তির সময় হারুন তার বাবাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
আহত অবস্থায় আবুল কাসেমকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, বসতভিটার ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং এতে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যে আই