দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। বহু বছর পর জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়েছে। আমরা সবাই কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষক। এরপরও কৃষকের উন্নয়ন হচ্ছে না কেন—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ সরকারের মূল উদ্দেশ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদসহ অন্যরা।
এমএস/