দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের অভয়নগরে বাহারুল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার রানাগাতী এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রানাগাতী গ্রামের একটি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় বাহারুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশকে খবর দিলে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, বাহারুলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এমএস/