দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে বিশেষ অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার বিকেলে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সিরাজুল ইসলাম রিপন রিকশায় করে ঝুমঝুমপুর এলাকায় প্রবেশ করছিলেন। এ সময় তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার রাতে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘তার কাছে একটা কালো ব্যাগ ছিল। তল্লাশিকালে ওই ব্যাগ থেকে মোট ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সিরাজুল ইসলাম রিপন একজন মাদক ব্যবসায়ী—এমন তথ্যের ভিত্তিতেই তাকে ধরতে অভিযান চালানো হয়।’
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি যশোরে সাম্প্রতিক সময়ের বড় চালানগুলোর একটি। এ ঘটনায় সিরাজুল ইসলাম রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
এমএম/