দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন আরিফ মোল্লা। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক আবদুল মোল্লার সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আরিফ মোল্লাকে জয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মোল্লা বলেন, ‘আমি নির্বাচিত হলে ঘুষ ও দুর্নীতি বন্ধ করে মাদকমুক্ত সমাজ গড়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য।’
সভায় সরকারি বরহামগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ তোতা মিয়া, আরসেদ হাওলাদার, মাস্টার গিয়াস উদ্দিন, মাস্টার সওকত আলী ও লিটন ঘরামীসহ অনেকে উপস্থিত ছিলেন।
/অ