দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৫ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা পঞ্চগড়ের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেবীগঞ্জ জোনাল অফিস জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বৈদ্যুতিক লাইনের আশপাশের গাছের ডাল-পালা পরিষ্কারের কাজ (রাইট অব অয়ে) করা হবে। ফলে এই সময়ে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
ইতোমধ্যে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/অ