• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান খাদ্যমন্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি
  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে দেশের মানুষের মধ্যে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ‘হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান নয়, আমাদের সবার বড় পরিচয় আমরা বাংলাদেশি।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতার কারণেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যেতে পেরেছি। তাই আপনাদের পাশে থেকে এবং মানুষের জন্য কাজ করার মাধ্যমেই এই ঋণ শোধের চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আপনাদের সুখের দিনে আমাকে না ডাকলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমাকে ডাকবেন। আমি অবশ্যই আপনাদের ডাকে সাড়া দিয়ে পাশে থাকব।’

মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে আফরোজা খানম বলেন, ‘এ জেলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান্র সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সুন্দর সম্প্রীতি বিরাজ করছে। এই সম্প্রীতি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেক মানুষকে সমানভাবে দেখেন। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বিভেদ করা হয় না। দেশের সব মানুষের অভিন্ন পরিচয় বাংলাদেশি এবং এই ঐক্যই ধরে রাখতে হবে।’

জন্মাষ্টমীর আয়োজনের প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানটি একটি সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। সবার মধ্যে আনন্দ ও উৎসবের আবহ আমাকে আনন্দিত করেছে।’

অনুষ্ঠানে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী পূজা উদযাপন কমিটিকে এক লাখ টাকা অনুদান দেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রণব কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট সুনীল কুমার, শ্রী কালীপদ ঘোষ, অনিল কুমার ও রঞ্জিত কুমার দে। এতে মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বেউথা মসজিদ প্রাঙ্গণ এবং বেউথা-আন্ধারমানিক সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন

মাদারীপুরে ফের বোমা বিস্ফোরণ

শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন, উদ্ধার ১৭

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী গাড়ি ধানখেতে

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

/অ

  • খাদ্যমন্ত্রী
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
এ সম্পর্কিত আরও খবর
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী
খাদ্যগুদাম ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম-গাফিলতি বরদাশত করা হবে না: খাদ্যমন্ত্রী
খাদ্যগুদাম ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম-গাফিলতি বরদাশত করা হবে না: খাদ্যমন্ত্রী
ঘিওর খাদ্যগুদামে নয়-ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী
ঘিওর খাদ্যগুদামে নয়-ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতি ও কল্যাণে সহযোগিতার আশ্বাস সেলিমুজ্জামানের
সাম্প্রদায়িক সম্প্রীতি ও কল্যাণে সহযোগিতার আশ্বাস সেলিমুজ্জামানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X