দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন তিনি। গাড়িতে তার স্ত্রীও ছিলেন। তিনি সুস্থ আছেন।
দুর্ঘটনার পর বর্তমানে প্রতিমন্ত্রী কালাই উপজেলায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড় দিয়ে সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে পড়ে যায়।
ওসি বলেন, এ ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।
কেএম