দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকতা প্রকাশ চন্দ্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে সদর উপজেলার দেবীর ডাঙ্গা সড়কের রেল ঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রকাশ চন্দ্র উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মনের ছেলে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকায় চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে অনেকটা সময় তিনি রেল লাইনের উপর হাটাহাটি করেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশেপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পুলিশ এসে প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, পরিবারের তথ্য মতে প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা যাওয়ার পরিকল্পনা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম বলেন, জেলা তথ্য কর্মকর্তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলছেন অনেকে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।
এফএইচ