দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
আটক চারজন হলেন মো. হেলাল প্রকাশ বেলাল (৩০), মো. ইদ্রিস (৩০), মো. মাসুদ (২৬) ও মো. আবদুর রহিম (৪২)। তাদের মধ্যে হেলালকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় এবং বাকি তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত হেলাল ও ইদ্রিসকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আর মাসুদ ও আবদুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চারজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে আনোয়ারা থানার এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই ইয়াছিন বিপিএম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
যে আই