দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একটি ভবনের দুটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় এক বাসার বাসিন্দা নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে রাজাপুর শহরের আদর্শপাড়া এলাকায় ফকির কাউয়ুম হোসেনের ভবনে এ ঘটনা ঘটে।
আহত নওরীন ওই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মো. মোসলেম মোল্লার মেয়ে। তার স্বামী মো. শাহিন হোসেন স্থানীয় সোহাগ জেনারেল হাসপাতালে চাকরি করেন। নওরীনও একই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নওরীনের স্বামী হাসপাতালে রাতের পালায় দায়িত্ব পালন করছিলেন। শাশুড়িও বাসায় না থাকায় নওরীন একাই ছিলেন।
রাতে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান বসানোর জায়গার ফাঁকা অংশ দিয়ে চোর বাসায় ঢোকে। বিষয়টি টের পেয়ে নওরীন চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে চোর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে রান্নাঘরে থাকা সবজি কাটার ছুরি দিয়ে তাঁর মুখমণ্ডল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
একপর্যায়ে নওরীনকে একটি কক্ষে আটকে রেখে তার কাছ থেকে নয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে একই পথ দিয়ে পালিয়ে যায় চোর।
এদিকে, একই ভবনের তৃতীয় তলার মাদ্রাসাশিক্ষক মনোজের বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া যায়। তবে ওই বাসায় চোর ঢুকেছিল কি না বা কোনো মালামাল খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহত নওরীন মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। পরে তাঁর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়ির মালিক ও অন্য ভাড়াটিয়াদের সহায়তায় দরজা ভেঙে নওরীনকে উদ্ধার করা হয়।
তাঁকে সোহাগ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার ডান হাতে পাঁচটি এবং ডান পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
যে আই