দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক কলেজছাত্রীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগে সায়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে সায়নকে আটক করে পুলিশ।
আটক সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহতরা হলেন, সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন ও তাদের মেয়ে স্মৃতি আক্তার। স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা-মাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে স্মৃতি আক্তারের ওপর হামলা চালান। একপর্যায়ে তার ডান হাত কবজির ওপর থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হামলার পর সায়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পরে সকালে তাকে আটক করা হয়।
ওসি হুমায়ুন কবীর বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার শিকার কলেজছাত্রী স্মৃতি আক্তার সায়নের স্ত্রী। ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে তদন্ত চলছে।
যে আই