দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তাকে মনোনয়নের প্রধান মাপকাঠি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেছেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। দলের পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘অনেকে দলের জন্য মিছিল-মিটিং করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার মতো জনপ্রিয়তা না থাকলে তাঁকে মনোনয়ন দেওয়া হবে না। জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে মানুষ যাকে ভোট দেবে, তাকেই প্রার্থী করা হবে। আর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদেরও বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।’
তিনি আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন জেলা সফর করছেন। প্রতিটি জেলায় গিয়ে তিন থেকে চারটি হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ছে এবং বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানের উন্নতি হচ্ছে। আগামী এক বছরে প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।
সভায় আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, সদস্যসচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর রাকিব ও সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
যে আই