• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সিলেট

‘মব’ বা অরাজকতার অপসংস্কৃতি কোনোভাবেই সহ্য করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

‘মব’ বা অরাজকতা সৃষ্টির অপসংস্কৃতি কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজের মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবিদাওয়া আদায়ের নামে সড়ক অবরোধ বা ঘেরাওয়ের পথ বেছে না নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়গুলো উপস্থাপন করতে হবে। প্রয়োজনে স্মারকলিপি দেওয়া বা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানানো যেতে পারে।

২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মবের ঘটনা ৫০ শতাংশের বেশি কমেছে উল্লেখ করে তিনি সিলেট অঞ্চলকেও মবমুক্ত রাখার আহ্বান জানান।

সভায় সিলেট অঞ্চলের সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও চোরাচালানিদের নিরপেক্ষভাবে তালিকা তৈরির নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো নিরীহ ব্যক্তিকে রাজনৈতিক কারণে তালিকাভুক্ত করা যাবে না, আবার রাজনৈতিক পরিচয়ের কারণে প্রকৃত অপরাধীকেও বাদ দেওয়া যাবে না বলে সতর্ক করেন তিনি।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী এক মাসের মধ্যে এ নির্দেশনার দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীতে ‘পুরস্কার ও শাস্তি’ নীতি চালু করা হয়েছে। সিলেট রেঞ্জ পুলিশ ও সিলেট মহানগর পুলিশকে এ নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক মামলায় ঢালাওভাবে শত শত এমনকি হাজারো মানুষকে আসামি করা হয়েছে। কোথাও কোথাও ভুক্তভোগী পরিবারের পরিবর্তে তৃতীয় পক্ষ মামলা করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে।

এ ধরনের মামলায় প্রকৃত ভুক্তভোগী ও শহীদ পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে মন্তব্য করে তিনি সিলেট রেঞ্জ ও মহানগর এলাকার মামলাগুলো পর্যালোচনার নির্দেশ দেন। নিরীহ ও অযথা হয়রানির শিকার ব্যক্তিদের আইন অনুযায়ী মামলা থেকে বাদ দেওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এ প্রক্রিয়ায় কোনো ধরনের দেনদরবার বা অনৈতিক লেনদেন যেন না হয়, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সিলেটের বালি ও পাথর কোয়ারি বন্ধ থাকার বিষয়েও সভায় কথা বলেন তিনি। পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে জাতীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি। আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে নদীর গতিপথ পরিবর্তন ও পরিবেশের ক্ষতি ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটকে মাদকমুক্ত করতে পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন। সাধারণ মাদকসেবীদের পরিবর্তে শীর্ষ মাদক কারবারিদের চিহ্নিত করে অন্তত ৫০ জনের একটি তালিকা তৈরির পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে পারি না, অন্যের নিরাপত্তা দেব কীভাবে’

এক থেকে দেড় মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি সিলেট মহানগর পুলিশের লজিস্টিক সংকট দূর করা, নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন ও প্রয়োজনীয় যানবাহন দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আবদুল মালেক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যে আই

  • স্বরাষ্ট্রমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
সীমান্তে ডিজিটাল নজরদারি, থার্মাল ড্রোন ব্যবহারের পরিকল্পনা
সীমান্তে ডিজিটাল নজরদারি, থার্মাল ড্রোন ব্যবহারের পরিকল্পনা
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুমের শিকার পরিবারদের নিয়ে অপসংস্কৃতির চর্চা বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
গুমের শিকার পরিবারদের নিয়ে অপসংস্কৃতির চর্চা বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা
অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X