• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম

‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে পারি না, অন্যের নিরাপত্তা দেব কীভাবে’

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সকালে মেয়েকে নিজ হাতে স্কুলে পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক আনসারুল করিম। দুপুরে বাসায় ফেরার পর সেই মেয়েই তার চোখের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরের খুলশী জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুটির নাম নাওয়াল আনসারী। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর তাকে প্রথমে জিইসি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তার দুই হাত, মাথা, ঠোঁট ও মুখমণ্ডলে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন আনসারুল করিম। তিনি জানান, সকালে নিজেই মেয়েকে স্কুলে দিয়ে যান। দুপুরে বাসার প্রধান ফটকের সামনে গাড়ি থেকে নামার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাঁর মেয়েকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত হয়।

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, সরকারি চাকরি করেও যেখানে নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে অন্য মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব।

পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে আনসারুল করিম বলেন, ব্যাটারিচালিত এসব অটোরিকশার নির্দিষ্ট গতিসীমা নেই। অনেক চালকের প্রশিক্ষণ বা বৈধ লাইসেন্সও নেই। বড় অপরাধ দমন করা সম্ভব হলেও অবৈধ অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন

গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

তিনি চট্টগ্রাম নগরে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও নগরের অলিগলি ও প্রধান সড়কে এসব যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। এতে পথচারীসহ শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

যে আই

  • দুর্ঘটনা
  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতাকে গ্রেপ্তার
নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতাকে গ্রেপ্তার
সাতক্ষীরায় বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
তেজগাঁও থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের পদায়ন
তেজগাঁও থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের পদায়ন
কুড়িগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুড়িগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X