দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লায় সমাবেশ ও র্যালি করেছে পুলিশ। একই দিনে কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী মডেল থানার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিবির বাজার এলাকায় একটি র্যালি বের করা হয়।
পুলিশ জানায়, একই দিন কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়।
আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে দোষ স্বীকার করায় দুই আসামিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা দেওয়া হয়।
এ ছাড়া চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানা এবং একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। বাকি চারজনকে এক হাজার টাকা করে এবং ছয়জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিচার কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
যে আই