দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
রুবেল ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ডিবির একটি দল রুবেলের বাড়ি ঘেরাও করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় রুবেলের শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১০টি প্যাকেটে চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি প্যাকেটে আড়াই কেজি গাঁজা ছিল।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রুবেল দীর্ঘদিন ধরে এক সহযোগীর সঙ্গে মিলে এলাকায় গাঁজার কারবার করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে প্রায় দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়।
তিনি বলেন, নওগাঁকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রুবেলের সঙ্গে জড়িত সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
যে আই