দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে হিরা মিয়া (২৮) এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে সফিউর রহমান শুভ (২৩)।
নিহতদের স্বজনেরা জানান, রাতে পাটেশ্বরী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে হিরা মিয়া ও সফিউর রহমান শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সোমবার দুপুরে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যে আই