দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি তাদের পুষ্টি নিশ্চিত করতেও সরকার কাজ করছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, প্রতিটি শিশুকে বিদ্যালয়ে আনার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এজন্য শিক্ষকদের আরও দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের পে-স্কেল ও গ্রেড নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি থাকবে না। শিক্ষা খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই