দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতের অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে চলতি বছরের মধ্যে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে এবং জেলা হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হবে।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রাজধানী কিংবা বড় শহরে ছুটে যাওয়ার প্রয়োজন কমবে। প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও নিজ উপজেলা থেকে ডায়ালাইসিসের সুযোগ পাবেন।
সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।
যে আই