দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দিন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি এ পদের সব সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদে আস্থা রাখায় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের প্রতি ধন্যবাদ জানাই। রেজিস্ট্রার অফিস বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রের মতো। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই দপ্তরের সেবাগ্রহীতা। দল-মত নির্বিশেষে সবাইকে সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব। সঠিকভাবে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে, গত বছরের মার্চে রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইবি উপাচার্যের কার্যালয়ে নজিরবিহীন হট্টগোলের পর ৫ মার্চ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এমএস/