দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশিষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী।
নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান সাংবাদিক দেবাশীষ দত্ত। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, সন্তান ও শ্বশুর আকরাম আলী। চিকিৎসা শেষে গত ১৭ আগস্ট তারা বেঙ্গালুরু থেকে কলকাতায় আসেন। পরে নিউমার্কেটের পাশের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তারা।
পরিবারের সদস্যরা জানান, রাত ২টার দিকে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশিষ দত্ত ও শ্বশুর আকরাম আলী মারা যান। ভারতীয় হাইকমিশনের সদস্যদের মাধ্যমে তাদের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করা হয়।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। এর আগেই মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের চার সদস্য।
এদিকে চারজনের মৃত্যুতে কুষ্টিয়ায় দেবাশীষের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কেউই এ মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না।
দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান এবং বাবা-মা রয়েছেন।
যে আই