দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর সরকারি খাদ্যগুদামে ১০০ টন চাল ও ২০ টন গমের হদিস না মেলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, খাদ্যগুদামে কোনো ধরনের নয়-ছয় বরদাস্ত করা হবে না। এর সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গুদামের মজুত যাচাইয়ে হিসাবের চেয়ে ৪১ টন ধান বেশি পাওয়া গেছে। পাশাপাশি হিসাবের বাইরে রয়েছে ৬ হাজার ৫০০টি খালি বস্তা। এ ঘটনায় ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার ও খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
খাদ্য অধিদপ্তরের বিশেষ অডিটে এসব গরমিল ধরা পড়ে। এর আগে গত ১৫ আগস্টের নিয়মিত পাক্ষিক প্রতিবেদনে গুদামের মজুত ঠিকঠাক দেখানো হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে বিপুল পরিমাণ খাদ্যশস্যের হিসাবের গরমিল নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২৫ আগস্ট পরিদর্শনের পর ঘিওর খাদ্যগুদাম সিলগালা করা হয়। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান।
এমএস/