দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে একটি সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা বহনের অভিযোগে ১ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার রেজাউল করিম খান মিলন (৪১)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘মানিকগঞ্জে কোনো মাদকসেবী, মাদক বিক্রেতা কিংবা অপরাধী শান্তিতে থাকতে পারবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
এমএম/