দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দায়িত্ব ছাড়ার বহুদিন পর প্রকাশ্যে দেখা মিলেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর। বুধবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জে একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা ও সাবেক সরকারের সময়ে দায়িত্ব পালনের নানা বিষয় নিয়ে কথা বলেন সাবেক এই উপদেষ্টা।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামে একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘সেইসময় আমরা যেই পরিস্থিতিতে নিছি, একেবারে ভাঙাচোরা অর্থনীতি ছিল। একটা ঝড় যখন হয়ে যায়, ঘরবাড়ি যখন ভেঙে যায়, সেসময় ঘর উঠানো নিয়ে কিন্তু সবাই ব্যস্ত থাকে। ঘর উঠানোর আগে কিন্তু দুপুরের খাওয়ার কী ব্যবস্থা করতে হবে, ওইটার জন্য ব্যস্ত থাকে। আমরা ওই পরিস্থিতিতে নিয়েছিলাম।’
ওই সময় ফ্যাসিস্টরা মব সৃষ্টির চেষ্টা করেছিল বলে দাবি করেন সাবেক এই স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকারই ছিল না। সেসময় যারা ফ্যাসিস্ট ছিল, তারা মব সৃষ্টি করার চেষ্টা করছে।’
বর্তমান নির্বাচিত সরকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সরকার যেহেতু নিয়মতান্ত্রিক এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার; তাই তাদের শক্তি কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে অনেক অনেক বেশি। এইজন্য তারা ভালো করতেছে আরও ভালো করবে।’
কেএম