দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা মহাসড়ক নির্মাত হলে ভোলার সাথে বরিশাল এবং রাজধানীর দূরত্ব এবং সময় দুটোই কমবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা মহাসড়ক নির্মাণ সংক্রান্ত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামিন রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বেলাল হোসেন, পুলিশ সুপার মোঃ শহিদুল্ল্যাহ কাওছার, সদর উউপহেলা ননির্বাহী কর্মকর্তা সসজল চন্দ্র সরকারসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনীতি অঙ্গনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রস্তাবিত মহাসড়ক নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, সড়কটি নির্মিত হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও বরিশালের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে ভোলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে এবং যাতায়াতে সময় ও খরচ কমবে।
সভায় জানানো হয়, প্রস্তাবিত সড়কটি নির্মিত হলে রাজধানীর সঙ্গে ভোলার যোগাযোগে সময় লাগবে আনুমানিক আড়াই থেকে তিন ঘণ্টা। একই সঙ্গে ভোলা থেকে বরিশালে যাতায়াতে সময় কমে দাঁড়াবে প্রায় ৫০ মিনিটে। ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র আহব্বায়ক রাইসুল আলম, আমিনুল ইসলাম খান, বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাব সভাপতি অ্যাড. নজরুল হক অনু, সম্পাদক নাসির লিটন, বিএনপি যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, আমরা ভোলাবাসীর সদস্য সচিব মীর মোশারেফ অমি, সাংবাদিক মনিরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রস্তাবিত মহাসড়কটি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে সভায় ভোলা-বরিশাল সেতু নিয়েও কথা বলেন আন্দোলকারিরা। তারা ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়র কথা উল্লখ করে তা দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
সংশ্লিষ্টদের মতে, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা মহাসড়ক বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং ভোলার মানুষের দীর্ঘদিনের সড়ক যোগাযোগের প্রত্যাশা পূরণের পথ আরও সুগম হবে।
কেএম