দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হামলার পর ওই যুবক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ।
সাংবাদিক তানভীর দীপু বলেন, তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়কে স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণ জানতে গিয়ে তিনি ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করছিলেন।
এ সময় স্থানীয় শাওন নামে এক যুবক এসে যানজট নিরসন ও যানবাহন চলাচলে সহযোগিতা করার বিষয় নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেন। পরে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
তানভীর দীপুর অভিযোগ, পরে ওই যুবক রড হাতে তাদের দিকে তেড়ে আসেন। স্থানীয় লোকজন তাকে সরিয়ে নিলে তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পর ওই যুবক পেছন থেকে এসে তাদের ওপর হামলা করেন। এতে এক সাংবাদিক আহত হয়ে মাটিতে পড়ে যান। তানভীর দীপুকেও মারধর করা হয়।
এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু হামলাকারীকে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ কমে আসবে।
যে আই