দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার সদর দক্ষিণে দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম।
হামলার শিকার সাংবাদিকরা হলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য খোকন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি মারুফ।
বুধবার (২৬ আগস্ট) সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে বলে সংগঠনটির বিবৃতিতে জানানো হয়েছে।
ফোরামের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এক বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। হামলার ঘটনায় মামলা হয়ে থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় না নিয়ে হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ফোরামের নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহের জন্যও হুমকি। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
যে আই