দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছায় একটি দোকানে অভিযান চালিয়ে ২৭১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে সার মজুদের অভিযোগে দোকান মালিক খাইরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(২৬ আগস্ট) বিকেলে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিবের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে দোকান থেকে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি ও ৮৭ বস্তা ইউরিয়া পাওয়া যায়। এসব সারের খুচরা বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা।
অভিযানকালে সার মজুদ ও বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি খাইরুল ইসলাম। পরে সার ব্যবস্থাপনা আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে সার মজুদ বা বিক্রি করবেন না এ মর্মে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
জব্দ করা সার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যে আই