দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্থানীয় সংসদ সদস্যের বিকৃত ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ঢাকার একটি এলাকা থেকে ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ফারুক মোল্লা উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি স্থানীয় মাছিমপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিমের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিকৃত করে ফেসবুকে প্রকাশ করা হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম পিন্টু বাদী হয়ে গত ৭ জুলাই রামগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। ওই মামলায় তদন্তের পর ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যে আই