দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অধ্যাপক সোহেল হাসানকে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বিশ্ববিদ্যালয়টির আইন অনুযায়ী, প্রো-উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ পদসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. সোহেল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। তিনি প্রায় দুই বছর ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
যে আই