দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে আনন্দ মিছিল করেছে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত পাগলা মিয়া (রহ.)-এর মাজার শরিফে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জসনে জুলুস কমিটির নেতা খোন্দকার নজরুল ইসলাম, মাওলানা মহি উদ্দিন, মাওলানা কাজী নুরুল আলম, মাওলানা জাকির হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সোহেল ও মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরীসহ অনেকে।
এদিকে একই উপলক্ষে জেলার দাগনভূঞায়ও জসনে জুলুস বা আনন্দ মিছিল বের করা হয়। বুধবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা শাখার উদ্যোগে হযরত মাওলানা মাইজ্জা হুজুর (রহ.)-এর মাজার শরিফ থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বড় মসজিদে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আল্লামা মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা নুরুল আবসার মনসুর, মাওলানা সোলাইমান, মাওলানা ওয়ায়েস উল্লাহ ও মাওলানা কাজী জুলফিকার আলমসহ অনেকে।
আনন্দ মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ও ‘নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ (সা.)’ স্লোগান দেন।
যে আই