দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় সার বিক্রির দোকান ও বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় লেবুবুনিয়া বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী ফারুক হোসেন হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফারুক হোসেন হাওলাদার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া সাতঘর এলাকার বাসিন্দা। তিনি লেবুবুনিয়া বাজারে সার ব্যবসা পরিচালনা করেন।
অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও রিফাত আরা মৌরি বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কৃষকদের স্বার্থে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/