দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিবিয়া হয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন।
কলিম উদ্দিন মিলন বলেন, অবৈধ পথে বিদেশ যেতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার স্বজন হারানোর পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছে। এসব পরিবারের বিদেশ যাওয়ার যোগ্য একজন সদস্যকে সরকারি খরচে বৈধভাবে মালয়েশিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।
তিনি বলেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সুনামগঞ্জের যেসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের একজন করে সদস্যকে সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।
সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ প্রস্তাবে সম্মতি জানান। তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাবেন এবং এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানির সংকটে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যুর খবর প্রকাশিত হয়। তাঁদের মধ্যে দিরাইয়ের ছয়জন, জগন্নাথপুরের পাঁচজন ও দোয়ারাবাজারের একজন ছিলেন।
এরপর অবৈধ পথে বিদেশ যাওয়া বন্ধ এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়। সম্প্রতি সুনামগঞ্জের আরও কয়েকজন যুবক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মতবিনিময় সভায় বক্তারা নিরাপদ ও বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
যে আই