দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
জেলা প্রেস ক্লাবের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্য এ এস এম রায়হান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আ আল কাফি তুহিন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রতন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কমিটির সহসভাপতি বেলায়েত হোসেন।
এ সময় বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন ও শেখ আনোয়ার হোসেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামাল হোসেনও বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
যে আই