• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নরসিংদী

ষড়যন্ত্রকারীদের রাজনীতি আগামী ৫ বছরের মধ্যে শেষ হয়ে যাবে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৬, ১৯:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষায় দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্রকারীরা নানা অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ইতিবাচক। ন্যায়, নীতি ও সততার সঙ্গে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি ষড়যন্ত্রকারী মহল এই সরকার সফল হোক তা চায় না। কারণ বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে, আগামী পাঁচ বছরে তাদের রাজনীতি থাকবে না—এটা তারা বুঝে গেছে। তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে এবং অপ্রাসঙ্গিক বিষয়কে ইস্যু করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, জনগণ বিএনপির পাশে আছে। তাই কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, একটি ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ প্রশংসনীয়। দেশের সামগ্রিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত কৃষকদের উন্নয়ন। তাই কৃষকবান্ধব কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কৃষকদের স্বার্থে সরকারের নেওয়া ঋণ মওকুফ ও বিভিন্ন প্রণোদনামূলক উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বৃক্ষরোপণসহ সরকারের ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে কৃষক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি ও পরিবেশ উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭৭ সালে তাঁর নেওয়া সবুজ বিপ্লবের উদ্যোগ দেশের কৃষি খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বও কৃষি ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব দীপক কুমার বর্মন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।

আরও পড়ুন

নেত্রকোনায় অসহায় হাজং দম্পতিকে ঘর উপহার দিলেন ডেপুটি স্পিকার

বাস থেকে নামতেই ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক

হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত শাহিন বহিষ্কার

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. তোফাজ্জল হোসেন, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এমএস/

  • নরসিংদী
এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ
নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ
নরসিংদীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল গ্রেপ্তার
নরসিংদীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল গ্রেপ্তার
নরসিংদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা 
নরসিংদীতে সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।